Logo
Logo
×

সংবাদ

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি দুই লাখ ছুঁইছুঁই

Icon

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১১:১৭ পিএম

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি দুই লাখ ছুঁইছুঁই

ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ছে। এ যাত্রায় প্রতি ভরিপ্রতি দাম বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ টাকা। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রববিার থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। যা এ যাবৎকালের সর্বোচ্চ দাম। আজ প্রতি ভরি স্বর্ণ বেচা-কেনা হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকায় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

নির্ধারিত নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন