Logo
Logo
×

সংবাদ

নারীদের রাজনৈতিক অধিকার দিতে ব্যর্থ হয়েছে ঐকমত্য কমিশন: বদিউল আলম মজুমদার

Icon

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৯:২৭ পিএম

নারীদের রাজনৈতিক অধিকার দিতে ব্যর্থ হয়েছে ঐকমত্য কমিশন: বদিউল আলম মজুমদার

নারীদের রাজনৈতিক অধিকার দিতে জাতীয় ঐকমত্য কমিশন ‘ব্যর্থ হয়েছে’ বলে মন্তব্য করেছেন কমিশনের সদস্য ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ‘কন্যাশিশুর পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, ‘নারীদের রাজনৈতিক অধিকার দিতে জাতীয় ঐকমত্য কমিশন ব্যর্থ হওয়ায় নারীরা পরাজিত হয়নি; পরাজিত হয়েছি আমরা। জয়ী হয়েছে পুরুষতন্ত্র।’

বদিউল আলম আরও বলেন, ‘ঐকমত্য কমিশনে পাঁচ দিন ধরে দফায় দফায় নারী অধিকার বিষয়ে আলোচনা করেও নারীর অধিকারগুলো আনতে পারিনি। নারীর ন্যায়সংগত অনেক বিষয় উপেক্ষিত হয়েছে। এটা ইচ্ছাকৃত নয়। তবে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক সংস্কৃতি নারীদের অগ্রসর হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। নারীরা বৈষম্যের শিকার হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।’

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের জাতীয় সমন্বয়ক সৈয়দা আহসানা জামান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন