Logo
Logo
×

সংবাদ

চিকিৎসা শেষে শনিবার ফিরছেন নুর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৬:০১ পিএম

চিকিৎসা শেষে শনিবার ফিরছেন নুর

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আগামী শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় দেশে ফিরবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি বলেন, ‘১২ দিন সিঙ্গাপুরে অবস্থানকালে শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা করান নুরুল হক নুর।’ উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুর যান ডাকসুর সাবেক ভিপি নুর। 

এসময় গণঅধিকার পরিষদের নেতার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন