Logo
Logo
×

সংবাদ

কেউ একজন ফোনে বিরাট কোহলির কাছে অভিযোগ দিয়েছে: আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পিএম

কেউ একজন ফোনে বিরাট কোহলির কাছে অভিযোগ দিয়েছে: আসিফ মাহমুদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। ইতোমধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থি ক্রীড়া সংগঠকদের অনেকেই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এবার নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন, বিসিবির নির্বাচন সংক্রান্ত ঘটনা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি পর্যন্ত গড়িয়েছে। কেউ একজন ফোনে বিরাট কোহলির কাছে অভিযোগ দিয়েছে।

এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, ফিক্সিংটা তামিম ভাইয়েরা করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। সভাপতি, সেক্রেটারিদের ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে। ডিসিদের ধমক দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে। সেগুলো নাই বলি। ফিক্সিংটা করতে ওনারা, মানে ইলেকশনটা ফিক্স করতে ওনারা ব্যর্থ হয়েছেন।

আসিফ মাহমুদ আরও বলেন, আমাদের কাছে কিছু কলরেকর্ড ও ডকুমেন্টসও রয়েছে। সেখানে বলা হচ্ছে যদি নির্বাচন করেন, ৬ মাস পরে পরিণতি ভোগ করতে হবে। ইঙ্গিতটা জাতীয় নির্বাচন পরবর্তীতে কাউকে হুমকি দেওয়ার মতো।

উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন, কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে। বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীরসহ অন্যদের সঙ্গে সেটা শেয়ার করেছে।’ উপদেষ্টা বলেন, ‘এমন কোথাও অভিযোগ দেওয়া উচিত না যেটা আমার দেশের জন্য লজ্জাজনক।

কেউ কেউ বলছেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করছেন আসিফ- এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘পাপন ভাইয়ের সময় ডিস্ট্রিক্ট-ডিভিশন থেকে কারা আসতো কাউন্সিলর? আওয়ামী লীগের সভাপতি আসতো, আওয়ামী লীগের সদস্য আসতো বা বড় কোনো নেতা কিংবা নেতার ছেলেরা আসতো। যার আসলে ক্রীড়া সংস্থার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে পাপন ভাইয়ের ছকে আপনি কীভাবে বলছেন?’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন