Logo
Logo
×

সংবাদ

এনসিপির সংবাদ সম্মেলন বর্জন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০২:৩২ পিএম

এনসিপির সংবাদ সম্মেলন বর্জন

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকেরা।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে এই ব্যবস্থা নেন সাংবাদিকেরা।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ভিআইপি ফটকে এই ঘটনা ঘটে। তখনও আখতার হোসেন ও তাসনিম জারা উপস্থিত হননি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির হুমায়ুন কবির সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এনসিপির কিছু নেতা-কর্মী উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। এতে সাংবাদিকরা প্রতিবাদ করলে কয়েকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।

ঘটনার পর এনসিপির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নেতা-কর্মীদের আচরণের অভিযোগ ‘দুঃখজনক ও নিন্দনীয়’। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের বর্জনের মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ক্ষুব্ধ সাংবাদিকেরা চলে যাচ্ছেন, আর এনসিপি নেতারা বারবার অনুরোধ করছেন সংবাদ সম্মেলন না বর্জন করতে। তবে সাংবাদিকরা সাড়া না দিয়ে বলেন, ‘এবার ফাঁকা করে দিছি, বহু জায়গা হইছে, আপনারা মিছিল করেন।’

ঘটনার পর এনসিপির সংবাদ সম্মেলন কার্যত ভেস্তে যায়।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন