Logo
Logo
×

সংবাদ

সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের হাতকড়ার ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পিএম

সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের হাতকড়ার ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সদ্যপ্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের হাতকড়ার ছবিকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। আজ বুধবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলার ত্রিপল্লী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র সচিব বলেন, সাবেক শিল্পমন্ত্রী আত্মীয়-স্বজনের উপস্থিতিতেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এরপরও কোনো অভিযোগ থাকলে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।

সুষ্ঠু পরিবেশে নির্বিঘ্নে দুর্গাপূজার উৎসব সম্পন্ন করতে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি ছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশক্তি দিয়ে এ কাজটি করছে উল্লেখ করে সচিব বলেন, ‘আনন্দ উৎসবের সঙ্গে সনাতন ধর্মের মানুষেরা দুর্গাপূজা উদ্‌যাপন করছেন।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন