Logo
Logo
×

সংবাদ

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যা জানালেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৪:০০ পিএম

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা  প্রত্যাহারের বিষয়ে যা জানালেন আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সফরে গিয়ে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কথা বলেছেন। তিনি সাক্ষাৎকারে বলেন, যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে। এরপর এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

আজ বুধবার দুপুরে বরিশালে বরিশালে পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই। 

তিনি আরও বলেন, যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী কী, অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না। 

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অশান্ত পাহাড় প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়কে যারা অশান্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন