Logo
Logo
×

সংবাদ

সাবেক দুই সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পিএম

সাবেক দুই সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

ফয়জুর রহমান বাদল ও তামান্না নুসরাত বুবলী/ ছবি : সংগৃহীত

সাবেক দুই সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।

সন্ত্রাস দমন আইনের আওতায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার দুই সংসদ সদস্য হলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও সংরক্ষিত সাবেক নারী এমপি (৩২৪) তামান্না নুসরাত বুবলী।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনে  আওয়ামী লীগের ২ সাবেক এমপিসহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন