Logo
Logo
×

সংবাদ

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ৫০০ কোটি টাকার সম্পদের মালিকানা বদল

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ এএম

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ৫০০ কোটি টাকার সম্পদের মালিকানা বদল

লন্ডনে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী ইমরানা জামান চৌধুরীর মালিকানাধীন কয়েকটি বিলাসবহুল সম্পদের মালিকানা বদল হয়েছে। এসব সম্পদের বাজারমূল্য প্রায় তিন কোটি পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০০ কোটি টাকা।

যুক্তরাজ্যের কোম্পনিজ হাউসের নথি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর আনিসুজ্জামান চৌধুরী ‘রনি ৪২ লিমিটেড’ কোম্পানির পরিচালক পদ থেকে সরে দাঁড়ান। একই দিনে আজারবাইজানের নাসিব পিরিয়েভ কোম্পানির পূর্ণ নিয়ন্ত্রণ নেন এবং এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘পিএনএন ইউকে প্রোপার্টিজ লিমিটেড’। এই প্রতিষ্ঠানের নামে লন্ডনের রিজেন্ট পার্ক এলাকায় দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যেগুলোর সম্মিলিত মূল্য দুই কোটি পাউন্ডের বেশি।

অন্যদিকে, ইমরানা জামান গত বছর ‘জিএস এসপিভি ওয়ান লিমিটেড’-এর সব শেয়ার ছেড়ে দেন এবং পরিচালক পদ থেকেও পদত্যাগ করেন। ওই কোম্পানির মূল সম্পদ ছিল লন্ডনের গ্রসভেনর স্কয়ারের পাশে গিলবার্ট স্ট্রিটে একটি অ্যাপার্টমেন্ট, যার দাম ৯৫ লাখ পাউন্ড। বর্তমানে কোম্পানির একক মালিক নাদিয়া মমিন ইমাম।

এ ছাড়া উত্তর লন্ডনের ওয়েস্টমার্ক টাওয়ারে আনিসুজ্জামান চৌধুরীর নামে আরও একটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মূল্য প্রায় ১৬ লাখ পাউন্ড।

এর আগে চলতি বছরের জুনে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা প্রায় ১৭ কোটি পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করে। একই সময়ে বাংলাদেশেও আনিসুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন