Logo
Logo
×

সংবাদ

খাগড়াছড়িতে গুলিতে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম

খাগড়াছড়িতে গুলিতে নিহত ৩

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন নিহত এবং মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ ৩ জন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহতের ঘটনায়ও দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ রবিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

খাগড়াছড়ির সিভিল সার্জন মোহাম্মদ ছাবের বলেন,খাগড়াছড়ি হাসপাতালের মর্গে ৩ জনের লাশ রয়েছে। তাদের গুইমারা থেকে আনা হয়েছে। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত হয়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ নিরাপত্তায় যৌথভাবে কাজ করছে। খাগড়াছড়ি জেলা সদর ও পৌরসভায় ১৪৪ ধারা জারি করার পর থেকে থমথমে রয়েছে পরিস্থিতি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন