Logo
Logo
×

সংবাদ

যুবলীগের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

যুবলীগের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতৃত্বাধীন যুবলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আজ রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তালেবুর রহমান জানান, সিটিটিসির একটি টিম বিশেষ অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে। 

তবে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন