ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
ঐক্যবদ্ধ না থাকলে বাংলাদেশে গুপ্ত স্বৈরাচারের উত্থান হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার কুমিল্লা টাউন হল মাঠে দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই শঙ্কা প্রকাশ করেন।
তারেক রহমান আরও বলেন, গত ১৬ বছর বাংলাদেশে ডাকাত পড়েছিলো। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই ডাকাতকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে; স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদেরকে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পুরো দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি যেভাবে দেশ স্বাধীনের পরে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিলো, ওয়ান ইলেভেনের পরে ২০০৮ সালে নির্বাচনে যেভাবে স্বৈরাচার বাংলাদেশে চেপে বসেছিলো- যদি আমরা জনগণকে ঠিক বুঝাতে সক্ষম না হই- তাহলে বলা যায় না বাংলাদেশে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। কাজেই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
প্রধান বক্তার বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন, যারা আজকে বলছে, ইসলামের জন্য একটি আলাদা বাক্স বসাই, দেখি ওখানে কি হয়। কারা এই স্লোগান দিচ্ছে আপনারা বুঝে নেন। ইসলাম কোনো কোটা রাজনীতি নয়, ইসলাম কোনো রাজনৈতিক বাক্স নয়। আমরা সবাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ট মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করি। অবশ্যই অন্য ধর্মের মানুষের সাংবিধানিক অধিকারও আমরা নিশ্চিত করেছিে এবং করবো।

