Logo
Logo
×

সংবাদ

ফেনী-১ আসনে প্রার্থী হতে পারেন খালেদা জিয়া, হলেন ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম

ফেনী-১ আসনে প্রার্থী হতে পারেন খালেদা জিয়া, হলেন ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য

খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির কমিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সদস্য করা হয়েছে। এখানে তার পৈত্রিক বাড়ি। ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকেই তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে ফুলগাজী সদর ইউনিয়নে সভাপতি হয়েছেন মনির আহম্মদ ও সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মাহমুদ মজুমদার। মুন্সিরহাট ইউনিয়নে সভাপতি নুরুল হক খোকন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, দরবারপুর ইউনিয়নে সভাপতি ফজলুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলু, আনন্দপুর ইউনিয়নে সভাপতি হয়েছেন জিয়া হায়দার নাছির ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফারুক, আমজাদহাট ইউনিয়নে সভাপতি হয়েছেন মো. গোলাম সরওয়ার ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার, জি এম হাট ইউনিয়নে সভাপতি হয়েছেন আবুল হাশেম ভূঁঞা এবং সাধারণ সম্পাদক জহীর উদ্দিন পাটোয়ারী দায়িত্ব পেয়েছেন।

ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন বলেন, তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থেকে কাজ করবেন। ফুলগাজী সদর ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করবেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন