বিএনপি স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে প্রস্তুত: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি প্রস্তুত স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে। এখন সময় বিএনপির।’ আজ বৃহস্পতিবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, ‘বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস। হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না। এই দেশ কোনো টেস্টটিউব বা ল্যাবরেটরি নয়। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব। বিএনপি প্রস্তুত স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে। এখন সময় বিএনপির।’
‘বিএনপি কী দিচ্ছে?’ এই শিরোনামে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও লেখেন—
সংবিধান সংস্কার—ন্যায়বিচার ফিরিয়ে আনা, জনগণের মতামতকে সম্মান।
শুধু সুষ্ঠু নির্বাচন—প্রকৃত ফলাফল।
ক্ষমতা জনগণের হাতে।
দুই মেয়াদই যথেষ্ট—আজীবন ক্ষমতায় আঁকড়ে থাকার অবসান।
এমপিদের কণ্ঠস্বর ফিরিয়ে দিন—শুধু ভোট নয়, মতামতের অধিকার।
কাগুজে ব্যালটই সমাধান—নিরাপদ, সহজ ও সৎ নির্বাচন।
জনগণের জন্য কাজ করা প্রকৃত প্রশাসন।

