ঝটিকা মিছিলের চেষ্টাকালে রাজধানীতে আ.লীগের ২৪৪ জন গ্রেপ্তার
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে তাদের ২৪৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৪টি ককটেল ও সাতটি ব্যানার উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, আজ রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৪৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জ থেকে এসেছেন।
মো. নজরুল ইসলাম আরও বলেন, এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে তাঁরা সংগঠিত হচ্ছেন।

