Logo
Logo
×

সংবাদ

ভোটের নতুন জরিপে শক্তিশালী অবস্থানে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম

ভোটের নতুন জরিপে শক্তিশালী অবস্থানে বিএনপি

বেসরকারি সংস্থা ইনোভিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের নতুন একটি জরিপ প্রকাশ করেছে। এই জরিপে সুস্পষ্ট ব্যবধানে বিএনপি এগিয়ে রয়েছে। আজ বুধবার এ জরিপ প্রকাশ করে সংস্থাটি।

এক জরিপে দেখা গেছে, ৩৯.১ শতাংশ ভোটার মনে করছেন আগামী সরকার গঠনের জন্য বিএনপি সবচেয়ে যোগ্য দল। অন্যদিকে ২৮.১ শতাংশ মানুষ মনে করে জামায়াত সরকার গঠন করবে। জরিপে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন ১৭.৭ শতাংশ ভোটার। এছাড়া, জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) পেয়েছে ৪.৯ শতাংশ সমর্থন এবং অন্যান্য দলের জন্য রয়েছে ১০.২ শতাংশ সমর্থন। জরিপ অনুযায়ী, এনসিপির ভোটার বা সমর্থন কমলেও আওয়ামী লীগের প্রতি জনগণের সমর্থন বেড়েছে। 

আজ বুধবার এক বৈঠকে জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। 'জনগণের নির্বাচন ভাবনা' বিষয়ক এই জরিপে সহযোগিতা করেছে বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম নামের দুটি নাগরিক প্ল্যাটফর্ম।

জরিপ অনুযায়ী, বিএনপিতে ভোট দেবে ৪১.০৩ শতাংশ মানুষ। আর জামায়াত ভোট পাবে ৩০.০৩ শতাংশের। গত ৬ মাসে দুই দলেরই সামান্য ভোট কমেছে বলে জরিপে উঠে এসেছে।

ইনোভেশন কনসাল্টিংয়ের পরিচালিত জরিপের তথ্যমতে, দেশের ৬টি বিভাগে এগিয়ে আছে বিএনপি। রংপুর এগিয়ে আছে জামায়াত। অন্যান্য দলের তুলনায় ভোটাররা জামায়াতের স্থানীয় রাজনৈতিক কার্যক্রম নিয়ে সন্তুষ্ট।

জরিপ অনুযায়ী, গত ৬ মাসে আওয়ামী লীগের সমর্থন বেড়েছে সবচেয়ে বেশি ৪.৮০ শতাংশ। আর বিএনপির সমর্থন কমেছে ০.৪০ এবং জামায়াতের সমর্থন কমেছে ১.৩ শতাংশ।

যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বা না করে তাহলে বিএনপি, জামায়াতসহ প্রায় সকল দলের ভোট বাড়বে বলে উঠে এসেছে জরিপে। তাদের তথ্য অনুযায়ী, যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে পছন্দ প্রকাশ করা ভোটারদের মধ্যে বিএনপির ভোট বেড়ে ৪৫.০৬ শতাংশ এবং জামায়াতের ভোট বেড়ে ৩৩.০৫ শতাংশ হবে। এছাড়া এনসিপি ৪.০৮ শতাংশ, জাতীয় পার্টি ২.০১ শতাংশ ভোট পাবে। 

আগামী নির্বাচনে দলীয় প্রতীক দেখে ১৪.৭ শতাংশ এবং প্রার্থীর যোগ্যতা ৬৫. ৫ শতাংশ ভোটার বিবেচনায় নেবেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন