Logo
Logo
×

সংবাদ

২১ দিন পেছাল রাকসু নির্বাচন

Icon

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম

২১ দিন পেছাল রাকসু নির্বাচন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ সোমবার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানান।


বিজ্ঞপ্তিতে নির্বাচন পেছানোর দুটি কারণ উল্লেখ করা হয়—

১. বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি।

২. নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত না করতে পারা।

এতে বলা হয়, ‘উপর্যুক্ত বিবেচনায় রাকসু নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোম্বর (বৃহস্পতিবার) রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন