Logo
Logo
×

সংবাদ

দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম

দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন নোয়াখালী পৌর আওয়ামী লীগ শাখার সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়ান্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরের দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম।

ওসি কামরুল ইসলাম বলেন, ঢাকায় ডিবি পুলিশের একটি দল আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেফতার করেছে। সুধারাম থানায় তার বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলা রয়েছে।

এর আগে, রবিবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকার এলাকায় দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসা থেকে ডিবি পুলিশের একটি দল পিন্টুকে গ্রেপ্তার করে। পিন্টু্র বাড়ি নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃঞ্চরামপুর এলাকায়। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন