Logo
Logo
×

সংবাদ

মালয়েশিয়া সফরে গেলেন সেনাপ্রধান

Icon

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম

মালয়েশিয়া সফরে গেলেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়ার উদ্দেশে আজ সোমবার ঢাকা ত্যাগ করেছেন। সেখানে ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স (আইপিএসিসি)-২০২৫’-এ অংশ নেবেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং মালয়েশিয়ান ডিফেন্স ফোর্স যৌথভাবে আয়োজিত সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীর সেনাপ্রধানেরা উপস্থিত থাকবেন। তাঁরা মৈত্রী ও সহযোগিতা জোরদার, আঞ্চলিক সংকট মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং অভিন্ন চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করবেন।

সেনাপ্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও ইন্দো-প্যাসিফিক দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

সেনাপ্রধান সফর শেষে ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন