Logo
Logo
×

সংবাদ

রাবিতে পোষ্য কোটা স্থগিতই থাকছে, কাল থেকে কমপ্লিট শাটডাউন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম

রাবিতে পোষ্য কোটা স্থগিতই থাকছে, কাল থেকে কমপ্লিট শাটডাউন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা স্থগিতই থাকছে। আজ রবিবার বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল সোমবার থেকে কমপ্লিট শাটডাউনে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

আজ রবিবার বেলা ৩টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের বাসায় জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়।

সভা শেষে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ। তিনি জানান, সিন্ডিকেট সভায় প্রাতিষ্ঠানিক সুবিধায় শিক্ষার্থী ভর্তি স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন