Logo
Logo
×

সংবাদ

ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম

রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল শিক্ষার ন্যায্যতা ও সমতার পরিপন্থী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ পিএম

রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল শিক্ষার ন্যায্যতা ও সমতার পরিপন্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা পুনর্বহাল শিক্ষার ন্যায্যতা ও সমতার পরিপন্থী বলে মন্তব্য করেছে রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ছাত্রদলের আবীর-জীবন-এষা পরিষদের ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করে প্যানেলটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা পুনর্বহাল শিক্ষার ন্যায্যতা ও সমতার পরিপন্থী। আমাদের দৃঢ় বিশ্বাস, মেধা ও যোগ্যতাই ভর্তির একমাত্র মানদণ্ড হওয়া উচিত। পোষ্যকোটা প্রবর্তন শিক্ষার্থীদের মধ্যে বঞ্চনা ও বৈষম্য সৃষ্টি করবে, যা উচ্চশিক্ষার মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা সকল ধরনের হিংসা, সহিংস আন্দোলন এবং শিক্ষকদের ওপর সহিংস আচরণের বিরুদ্ধে। শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত, অপদস্থ বা অপমানিত করে রাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যারা নষ্ট করছে তাদের এই সকল কর্মকাণ্ডকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে শান্তিপূর্ণ ও যৌক্তিক পদ্ধতি অবলম্বন করে আমাদের আন্দোলন চালিয়ে যাবো, ইনশাআল্লাহ। আমরা এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার এবং শিক্ষকদের উপর সহিংস আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন