Logo
Logo
×

সংবাদ

কলকাতায় বাংলাদেশের মডেল শান্তা পালের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম

কলকাতায় বাংলাদেশের মডেল শান্তা পালের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ

কলকাতা পুলিশ বাংলাদেশের মডেল শান্তা পালের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দিয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র পেশ করা হয়। মামলাটি পরিচালনা করছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার গুন্ডা দমন বিভাগ।

সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী জানিয়েছেন, শান্তার বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি, অভিবাসন আইন এবং প্লেয়ার্স আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে শান্তার জন্য ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র—যেমন আধার কার্ড, ভোটার আইডি ও প্যান কার্ড—তৈরিতে সহায়তা করার অভিযোগে সৌমিক দত্ত ও শেখ মুমতাজউদ্দিন নামের আরও দুই ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তবে এদিন তাদের ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়, আর শান্তাকে কারাগার থেকে সরাসরি আদালতে আনা হয় বিচারক অতনু মণ্ডলের এজলাসে।

বাংলাদেশি এই মডেল গত কয়েক বছর ধরে দক্ষিণ কলকাতার গলফ গ্রীন এলাকায় বসবাস করছিলেন। জুলাই মাসে একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানকার একটি ফ্ল্যাট থেকে শান্তাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের আদেশ অনুযায়ী, শান্তা পাল এবং বাকি দুজনকে আগামী ৮ অক্টোবর পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন