Logo
Logo
×

সংবাদ

পিআরের পক্ষে নয় বিএনপি, এটার ভিত্তি নেই: মির্জা ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম

পিআরের পক্ষে নয় বিএনপি, এটার ভিত্তি নেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআরের (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পক্ষে নয় বিএনপি। এটার কোনো ভিত্তি নেই। আজ বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে এবং সেটা ঐক্যবদ্ধভাবে। যেকোনো বিষয় আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে মনে করে বিএনপি। আমরা আগেও বলেছি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। 

মির্জা ফখরুল বলেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দিয়ে অহেতুক চাপ সৃষ্টি করা গণতন্ত্রের জন্য শুভ নয়। 

মির্জা ফখরুল বলেন, জাতিসংঘে দেশের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে। 

প্রসঙ্গত, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যাচ্ছেন চারজন রাজনীতিবিদ। তাদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রয়েছেন। 

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ভবিষ্যতে যেহেতু রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন, এ জন্য তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অতীতে সরকারপ্রধানের প্রতিনিধি দলে শুধু মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের নেতারা জাতিসংঘে যেতেন। এই প্রথম ক্ষমতায় নেই, এমন রাজনৈতিক দলের নেতারা যুক্ত হচ্ছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন