Logo
Logo
×

সংবাদ

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের অর্থ পাচারের এজেন্ট আজিজ ও উৎপল গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের অর্থ পাচারের এজেন্ট আজিজ ও উৎপল গ্রেপ্তার

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাংলাদেশ থেকে দুবাই ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থপাচারে এজেন্ট হিসেবে কাজ করা আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল এবং জাবেদের দেশের সম্পদ দেখভাল করা কর্মকর্তা আবদুল আজিজকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে  তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে উপস্থাপন করে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। 

দুদক সূত্রে জানা গেছে, ইম্পেরিয়াল ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক মো. আব্দুল আজিজ দুদকের এজাহারভুক্ত আসামি। আর আরামিট পিএলসির এজিএম উৎপল পালকে মামলায় অন্তুর্ভুক্ত করা হচ্ছে।

দুদক সূত্রে আরও জানা যায়, সাইফুজ্জামান চৌধুরীর বিদেশের সম্পদ অর্জন ও দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী উৎপল পাল। তিনি সাইফুজ্জামানের দেশ থেকে দুবাই ও দুবাই থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থপাচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ উৎপল পালকে মাস্টারমাইন্ড হিসেবে দেখছে দুদক টিম। যদিও তিনি আরামিট পিএলসির কর্মচারী, কিন্তু তার (সাইফুজ্জামান চৌধুরী) ব্যক্তিগত কর্মকর্তা (বিদেশে সম্পদ তৈরি, দেখাশোনার কাজ) হিসেবে কাজ করেছেন। তার কাছ থেকে জব্দ করা দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যা ফরেনসিক করার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। অন্যদিকে আব্দুল আজিজ জাবেদের সম্পত্তি ক্রয়-বিক্রয় ও রক্ষণাবেক্ষণকারী হিসেবে কাজ করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন