ক্ষমতাচ্যুত ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। দুটি লকারই রাজধানী ঢাকার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় বলে জানা গেছে।
সূত্র জানায়, অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। এরমধ্যে একটির লকার নং ৭৫৩ ও চাবি নং ২০০; অপরটির লকার নং ৭৫১ ও চাবি নং ১৯৬।
তবে এই লকার দুটিতে কী রয়েছে তা বিস্তারিত জানায়নি এনবিআর। খুব শিগগিরই লকার দুটি খোলা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
