Logo
Logo
×

সংবাদ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের পদত্যাগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে আজ মঙ্গলবার এ পদত্যাগপত্র জমা দিয়েছেন মেজবাউল হক। যা আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর করা হবে।

তবে, সরকারের পক্ষ থেকে মেজবাউল হককে জোরপূর্বক অপসরণের কথা জানিয়ে গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

জানা গেছে, রিজার্ভ চুরির ঘটনায় মেজবাউল হকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাকে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। তাকে পদত্যাগের জন্য চিঠি ইস্যু করা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন