Logo
Logo
×

সংবাদ

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের বৈঠক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের বৈঠক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে যান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

দীর্ঘ ১৭ বছর ছয় মাস পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান লুৎফুজ্জামান বাবর। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কিছু বিষয়ে উদ্ধেগের কথা জানান তিনি।

কী ধরনের উদ্ধেগ—এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক প্রতিমন্ত্রী বলেন, ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার সঙ্গে দেশের বড় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকে নির্বাচনে সহিংসা ঘটানো এবং সেটি বানচালের ষড়যন্ত্র করা হয়। এ ছাড়া অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায়ও তিনি উদ্ধেগ প্রকাশ করেন।

সাবেক প্রতিমন্ত্রী হিসেবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে বাবর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো করার চেষ্টা চলছে।

তারেক রহমানের প্রসঙ্গে জানতে চাইলে লুৎফুজ্জামান বাবর বলেন, তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন