Logo
Logo
×

সংবাদ

চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা যোগ দিলেন জামায়াতে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ পিএম

চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা যোগ দিলেন জামায়াতে

ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত এক নেতা জামায়াতে যোগদান করেছেন। ওই নেতার নাম মো. ইস্রাফিল হাওলাদার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে না‌জিরপুর দা‌খিল মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। 

এর আগে গত ৯ মে ইস্রাফিল হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এই ব্যাপারে ইস্রা‌ফিল হাওলাদার ব‌লেন, ‘আমি ছোট থেকে বিএনপি করতাম। দলের জন্য জেল খেটেছি। বিএনপির চাঁদাবাজিতে বাধা দিতে গিয়ে উল্টো চাঁদাবাজ হয়েছি। আমি চক্রান্তের শিকার হয়ে বহিষ্কৃত হয়েছি। মূলত আমি খেয়াল করেছি, বিএন‌পি ইসলা‌মিক আদ‌র্শের নয়। তাই আমি জামায়া‌তে যোগদান করেছি। জামায়াত একটি আদর্শিক দল।’

সংবাদমাধ্যমকে ইস্রা‌ফিল হাওলাদার আরও বলেন, ‘একজন মুসলমান হিসেবে সমাজে দ্বীন কায়েম করা আমার কর্তব‌্য, আমি চাই, দেশে ইসলাম কায়েম হোক, জাতীয়তাবাদী দল বিএন‌পির আদর্শ ইসলা‌মিক আদ‌র্শে আদ‌র্শিত নয়, তাই বিএনপি থেকে বের হ‌য়ে আমি জামায়াত ইসলামে যোগদান করি এবং সাড়াজীবন ইসলামকে ধারণ করে বেঁচে থাক‌তে চাই।’

এদিকে, ইস্রাফিলের ব্যাপারে নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘ইস্রাফিলকে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসার অভিযোগে চলতি বছরের ৯ মে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। নাজিরপুর উপজেলা বিএনপির সুপারিশে এবং কেন্দ্রের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন