জামায়াত নিয়ে ভারতকে সতর্ক করলেন ভারতের সাবেক রাষ্ট্রদূত
হর্ষ বর্ধন শ্রিংলা। ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা জায়ামাতে ইসলামীকে চিতাবাঘের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, এটি (জামায়াত) চিতাবাঘ যা কখনো তার অবস্থান করে না।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে ‘আমরা কি বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত?’ শীর্ষক আলোচনায় দেওয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশীর সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও, দেশটিকে তার মূল স্বার্থের বিরুদ্ধে কাজ করে এমন যে কোনো ব্যবস্থার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
ভারতের শীর্ষ এ কূটনীতিক বলেন, যেই ক্ষমতায় আসুক তার সঙ্গে আমরা কাজ করবো বলা ঠিক আছে। কিন্তু কেউ যদি আপনার স্বার্থবিরোধী কাজ করে তাহলে তা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে।
ভারত প্রতিবেশীদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে সম্মান করে উল্লেখ শ্রিংলা বলেন, ‘কিন্তু এটি যখন ভারতের সীমান্ত রয়েছে এমন দেশের ক্ষেত্রে হয়, তখন সেটি সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় বলে কিছু নেই।’
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতের ছাত্রসংগঠন বড় ব্যবধানে জয়ী হয়েছে। এই বিষয়ে শ্রিংলা উল্লেখ করেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথম কোনো ইসলামপন্থী দল জয়ী হয়েছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর ‘সহযোগী বাহিনী’ সংগঠনটির ভূমিকার কথাও স্মরণ করিয়ে, জামায়াতের বিরুদ্ধে হিন্দুদের গণহত্যাসহ নৃশংসতার অভিযোগ আনা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘তাদের হাতে রক্ত লেগে আছে এবং তারা মুসলিম ব্রাদারহুডের একটি অংশ। বাংলাদেশ, মিসর, পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন স্থানে একই মুসলিম ব্রাদারহুড রয়েছে। আর এই চিতাবাঘ তার অবস্থান কখনো বদলাবে না।’
আলোচনায় ৬৩ বছর বয়সী সাবেক এই কূটনীতিক বাংলাদেশে পাকিস্তানের ক্রমবর্ধমান উপস্থিতির দৃষ্টি আকর্ষণ করেন এবং ভারতের সীমান্তে আইএসআইয়ের তৎপরতার কথা তুলে ধরেন।
তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচনে জামায়াত ভালো করতে পারে এমন সম্ভাবনার কথাও বলেছেন।
সূত্র: দ্য টিলিগ্রাফ ইন্ডিয়া

