Logo
Logo
×

সংবাদ

ফিলিস্তিনে নতুন বসতি স্থাপনে ইসরায়েলের পরিকল্পনা

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে তারেক রহমান উদ্বেগ, ফিলিস্তিনিদের প্রতি সংহতি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ পিএম

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে তারেক রহমান উদ্বেগ, ফিলিস্তিনিদের প্রতি সংহতি

তারেক রহমান। ছবি: সংগৃহীত

ইসরায়েল মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলকে গভীর সংকটকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে সেখানকার প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন। 

তারেক রহমান বলেন, আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও নিশ্চিহ্ন করার চেষ্টার বিরুদ্ধে বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই সংহতি প্রকাশ করেছে। এবং গর্বের সঙ্গে তা অব্যাহত রেখেছে।

সাম্প্রতিক খবরে জানা গেছে, অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে কার্যত অসম্ভব করে তুলবে, এটি খুবই হৃদয়বিদারক।  বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে অব্যাহত জাতি বিদ্বেষ এবং ফিলিস্তিনের জনগণ, তাদের সংস্কৃতি, তাদের ভূমি, তাদের ইতিহাসের উপর আক্রমণ ফিলিস্তিনিদের গণহত্যা এবং পরিকল্পিত জাতিগত নির্মূলের চেয়ে কম নয়। এটি খুবই জঘন্য। 

অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কাজ করেন উল্লেখ করে তারেক রহমান বলেন, অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কাজ করেন। বর্তমান ইসরাইলি সরকার পুরো অঞ্চলটিকে এক গভীর সংকটে ঠেলে দিচ্ছে দেখে আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। 

ইসরায়েলি সরকারের বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দার পাশাপাশি তাদের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ব সম্প্রদায় যেন গাজায় ইসরায়েলি সরকারের স্পষ্ট গণহত্যার বিষয়ে তাদের রায় ঘোষণায় আর দেরি না করে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন