Logo
Logo
×

সংবাদ

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, স্বাস্থ্য ক্যাডার হলেন ৩১২০ জন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, স্বাস্থ্য ক্যাডার হলেন ৩১২০ জন

চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১২০ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান।

তিনি জানান, ৪৮তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশিত হয়েছে। এ বিসিএসে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তাদের নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন