Logo
Logo
×

সংবাদ

জাকসু নির্বাচন

জীবনে প্রথম ভোট দিতে গিয়ে দেখেন, ভোট দেওয়া হয়ে গেছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ পিএম

জীবনে প্রথম ভোট দিতে গিয়ে দেখেন, ভোট দেওয়া হয়ে গেছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট জালিয়াতির ঘটনা ঘটেছে। এর মধ্যে শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী রবিউলের ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে।  

শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী রবিউল বলেন, আমি ২০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে গিয়ে দেখি আমার ভোট আগেই অন্য কেউ দিয়ে গেছে। জীবনের প্রথম ভোট এভাবে নষ্ট হবে, আমি কোনোদিন ভাবিনি।

অভিযোগের সত্যতা স্বীকার করেন পোলিং অফিসার মো. জাকির হোসেন। তিনি বলেন, 'সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে রবিউল নামে এক শিক্ষার্থীর ভোট দুপুর আড়াইটার দিকে অন্য কেউ ভুয়া আইডি কার্ড ব্যবহার করে দিয়ে গেছে। পরে রবিউল যখন তার আসল আইডি কার্ড নিয়ে ভোট দিতে আসেন, তখন সেটি যাচাই করে সত্যতা নিশ্চিত হই। আমরা বিষয়টি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি।' 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন