Logo
Logo
×

সংবাদ

ডাকসু ভোট: কোন পদে কে জিতলেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পিএম

ডাকসু ভোট: কোন পদে কে জিতলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসু নির্বাচনের ফল ঘোষণা উপলক্ষে সিনেট ভবনে ছিল উৎসবের আমেজ।

 ফলাফল ঘোষণার সময় উল্লাসে ফেটে পড়েন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের তিন বিজয়ী নেতা—আবু সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মুহাম্মদ মহিউদ্দীন খান।

 তাঁরা যথাক্রমে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন।

সিনেট ভবনে আজ বুধবার সকাল থেকেই শুরু হয় চূড়ান্ত ফল ঘোষণার প্রক্রিয়া।

 নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির-সমর্থিত প্রার্থীরা।

 অন্য তিনটি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

ডাকসুর মোট পদ ২৮টি। এর মধ্যে ১৩টি সদস্য পদ।

 সেই সদস্য পদেও বড় সাফল্য পেয়েছে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল।

 ১৩টি সদস্যপদের মধ্যে তারা জয় পেয়েছে ১১টিতে।

 একটি সদস্য পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী, অন্যটি পেয়েছে বামধারার প্যানেল।

জানা গেছে, যেসব গুরুত্বপূর্ণ পদে ছাত্রশিবিরের সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন, তার মধ্যে রয়েছে—

সহসভাপতি হিসেবে আবু সাদিক কায়েম

 সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ

 সহসাধারণ সম্পাদক মুহা. মহিউদ্দীন খান

এছাড়াও জয় পেয়েছেন—

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা

 বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার

 কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা

 আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান

 ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন

 ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ

 ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম

 স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ

 মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: মো. জাকারিয়া

তিনটি সম্পাদকীয় পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

 তাঁরা হলেন—

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ

 গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি

 সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী

সদস্য পদে জয় পাওয়া প্রার্থীদের মধ্যেও বড় অংশ ছাত্রশিবির-সমর্থিত।

 তারা জয় পেয়েছেন মোট ১১টি সদস্যপদে।

 তাঁরা হলেন—

সাবিকুন নাহার তামান্না

 সর্ব মিত্র চাকমা

 আফসানা আক্তার

 রায়হান উদ্দীন

 তাজিনুর রহমান

 ইমরান হোসাইন

 মিফতাহুল হোসাইন আল-মারুফ

 মো. রাইসুল ইসলাম

 শাহীনুর রহমান

 আনাস ইবনে মুনির

 মো. বেলাল হোসেন অপু

একটি সদস্যপদে জয় পেয়েছেন বামঘরানার প্রতিরোধ পর্ষদের হেমা চাকমা।

 স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য পদে নির্বাচিত হয়েছেন উম্মা উসওয়াতুন রাফিয়া।

পুরো ফলাফল ঘোষণার সময়জুড়ে সিনেট ভবনের চারপাশে ছিল জয়ের উল্লাস, পতাকা ও পোস্টারে মোড়া আনন্দঘন পরিবেশ।

 নির্বাচনের ফলাফল নিয়ে বিভিন্ন ছাত্রসংগঠন ভিন্ন প্রতিক্রিয়া জানালেও, ছাত্রশিবিরের প্যানেল একে দেখছে “বিশ্বাসের জয়” হিসেবে।

 অনেকে বলছেন, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এই ফল ভবিষ্যতের ছাত্র রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন