Logo
Logo
×

সংবাদ

মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে ৭ রাজনৈতিক দলের বৈঠক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে ৭ রাজনৈতিক দলের বৈঠক

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেন। এর আগে গতকাল রবিবার তিনি বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। আগামীকালের বৈঠকটি সেই ধারাবাহিকতারই অংশ।

ধারণা করা হচ্ছে, এই বৈঠকে দেশের আসন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, এই আলোচনা সবার জন্য একটি গঠনমূলক সমাধানের পথ খুলে দেবে বলে আশা করা হচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন