Logo
Logo
×

সংবাদ

ঢাকার সব বাস একক ব্যবস্থায়, আসছে শৃঙ্খলিত গণপরিবহন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১১:৩০ এএম

ঢাকার সব বাস একক ব্যবস্থায়, আসছে শৃঙ্খলিত গণপরিবহন

রাজধানী ঢাকায় গণপরিবহন ব্যবস্থা নতুন রূপ পাচ্ছে। শিগগিরই শহরের সব বাস একক ব্যবস্থার অধীন চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। মঙ্গলবার রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরা হয়।

পোস্টে বলা হয়, দীর্ঘদিন ধরে ঢাকার বাসগুলো যেন নিয়ন্ত্রণহীনভাবেই চলেছে। ফলে প্রতিদিন যাত্রীদের পড়তে হচ্ছে যানজট, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং নানান ভোগান্তির মুখে। তরুণ ও শারীরিকভাবে সক্ষম যাত্রীরা কোনো রকমে বাসে উঠতে পারলেও নারী, শিশু ও বয়স্কদের জন্য এটি হয়ে দাঁড়িয়েছে কঠিন এক চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে, ঢাকার যানজটের অন্যতম কারণ অকার্যকর রুটে চলা বাস। এর ফলে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হয় এবং প্রতিদিন নষ্ট হয় ৩২ লাখ কর্মঘণ্টা।

এই অবস্থার পরিবর্তন আনতেই নেওয়া হয়েছে একক ব্যবস্থার উদ্যোগ। নতুন এই ব্যবস্থায় সব বাস নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলবে। এর মাধ্যমে ঢাকায় রুট শৃঙ্খলা ফিরবে, কমবে বিশৃঙ্খলা ও প্রতারণা। যাত্রীরা পাবেন নিরাপদ, নির্ধারিত ভাড়া এবং নিয়মতান্ত্রিক সেবা।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, নতুন ব্যবস্থার ফলে বাসে উঠতে আর হুড়োহুড়ি করতে হবে না, ভাড়া নিয়ে ঠকতেও হবে না। লাখ লাখ মানুষ পাবেন সহজ, স্বাচ্ছন্দ্য ও দ্রুতগতির যাতায়াতের সুবিধা। গণপরিবহনব্যবস্থা হবে আরও কার্যকর ও যাত্রীবান্ধব।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন