Logo
Logo
×

সংবাদ

এবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১১:১৫ পিএম

এবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

তৌহিদ আফ্রিদি। ছবি: সংগৃহীত

এবার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৪ আগস্ট) ঢাকা থেকে সিআইডির বিশেষ টিম বরিশাল শহরের বাংলাবাজারে তার মামার বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সিআইডি টিম এসে তার মামার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকার উদ্দেশে নিয়ে গেছে।

এর আগে গত ১৭ আগস্ট তৌহিদ আফ্রিদির বাবা ও বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সাথীকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় নাসির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন