Logo
Logo
×

সংবাদ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির দুদিন পর ১৪ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৮:০২ পিএম

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির দুদিন পর ১৪ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলেসহ এফবি মায়ের দোয়া নামের একটি মাছধরার ট্রলার ডুবির ঘটনা ঘটছে। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের পাইপ বয়া সংলগ্ন এলাকা থেকে সেই ট্রলারের ১৩ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে জেলেরা।

এর আগে, বুধবার সকালে পায়রা বন্দরের ২০ কিলোমিটার গভীর সাগর থেকে আরেকজন জেলেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো ৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিখোঁজ জেলেরা হলেনআবু তাহের (৫৫), কামাল (৩৫), রিয়াজ উদ্দিন (২২), তমিজ (১৮), সোহাগ (২০) ও শাহাবুদ্দিন (৪৫)।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত শনিবার চট্রগ্রামের বাঁশখালি থেকে একটি ট্রলারটি নিয়ে তারা বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য যান। পরে ট্রলারটি ডুবে গেলে তারা প্লাষ্টিকের পানির ড্রাম নিয়ে সমুদ্রে দুইদিন ভেসে ছিলেন।

গত রোববার (১৮ আগস্ট) ভোরে বঙ্গোপসাগরের শেষ বয়া এলাকার ৯০ কিলোমিটার গভীর সাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, নিখোজ জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডকে অবহিত করা হ‌য়ে‌ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন