রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা ২ টা ৩৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বেলা ৩টা ১৮ মিনিটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, দুপুর ২টা ৩৭ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বেলা ৩টায় তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করেছে। বেলা ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
