Logo
Logo
×

সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দের ধারা বাতিল করে অধ্যাদেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৫:৩০ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দের ধারা বাতিল করে অধ্যাদেশ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দের ধারাগুলো বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার। গতকাল সোমবার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন আইন সংশোধন করে এই অধ্যাদেশ জারি করা হয়। 

অধ্যাদেশটি জারির ফলে আগামীতে আর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের আইনি সুযোগ থাকছে না।

গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করা হলো।

বিগত আওয়ামী লীগ সরকার ২০১৫ সালে সিটি, পৌর, উপজেলা ও ইউপিতে দলীয় প্রতীকে ভোটের বিধান রেখে আইন সংশোধন করে। সেই আইন সংশোধন করে এবার নির্দলীয় প্রতীকে ভোটের উদ্যোগ নেওয়া হলো।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন