Logo
Logo
×

সংবাদ

বিমান বিধ্বস্ত

খোঁজ মেলেনি পাইলটের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৩:৩১ পিএম

খোঁজ মেলেনি পাইলটের

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলটের খোঁজ পাওয়া যাচ্ছে না। আজ সোমবার বেলা ১টা ১৮ মিনিটের এ দুর্ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের নিয়ে আসা হয়েছে। এছাড়া একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় উদ্ধার কাজ চলছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, স্কুল মাঠ এলাকার এ ঘটনায় আহতদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে আনা হচ্ছে। তবে বিমানের পাইলটের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।

মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, ‘বিদ্যালয় শাখার ক্যানটিন লাগোয়া একটি ক্লাসরুম বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত হয়েছে।  নিরাপত্তাবাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। কলেজ কর্তৃপক্ষকেও ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন