Logo
Logo
×

সংবাদ

'ফিটনেসবিহীন গণপরিবহণ সরাতে বিশেষ ঋণ দেবে সরকার'

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৬:০৭ পিএম

'ফিটনেসবিহীন গণপরিবহণ সরাতে বিশেষ ঋণ দেবে সরকার'

সড়ক থেকে ফিটনেসবিহীন গণপরিবহণ সরিয়ে নিতে বিশেষ ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ রবিবার রাজধানীর হাতিরঝিলে চক্রাকার বাসে ‘র‍্যাপিড পাশ’ কার্ড কার্যক্রমের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গণপরিবহণ সরিয়ে নিতে সরকার বিশেষ রেয়াতি সুদে অর্থ অনুদান দেবে। সব ধরনের গণপরিবহণে দ্রুতই যুক্ত হচ্ছে ‘র‍্যাপিড পাশ’ কার্ড।

এদিন গুলিস্তান-শিববাড়ী-মতিঝিল রুটে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে চলাচল করা বিআরটিসির ১০টি বাসে র‌্যাপিড পাশ ব্যবহার উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় ৫টি বাস প্রদর্শন করে বিআরটিসি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন