Logo
Logo
×

সংবাদ

কারাগারে ইনুর কণ্ঠস্বর পরীক্ষার বিষয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৫:২৭ পিএম

কারাগারে ইনুর কণ্ঠস্বর পরীক্ষার বিষয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে অসৎ উদ্দেশ্যে কারাগারের ভেতর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অভিযোগ করেছেন তিনি। আজ রবিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি  (ইনু) অভিযোগ করেন।

এদিন সকালে ইনুসহ মামলার আসামিদের ট্রাইব্যুনালে আসামিদের ডকে হাজির করা হয়।

তখন অভিযোগ তুলে ইনু ট্রাইব্যুনালকে বলেন, ‘অসৎ উদ্দেশ্যে আদালতের আদেশ ছাড়াই গোয়েন্দারা কারাগারে গিয়ে আমার ভয়েস (কণ্ঠস্বর) পরীক্ষা করেছেন। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।’

এসময় চিফ প্রসিকিউর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, ‘তদন্তের প্রয়োজনে তদন্ত সংস্থার কর্মকর্তারা যেকোনও আসামির কণ্ঠ পরীক্ষা করতে পারেন, জিজ্ঞাসাবাদ করতে পারেন।’

এক পর্যায়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘ট্রাইব্যুনালের আদেশ নিয়েই তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে।’

হাসানুল হক ইনু বলেন, ‘কণ্ঠ পরীক্ষা করার সময় আমাকে ট্রাইব্যুনালের আদেশ দেখানো হয়নি।’

চিফ প্রসিকিউটর বলেন, ‘আসামি নিজে কেন বার বার কথা বলে বিচার কাজে বিঘ্ন ঘটাচ্ছেন? তিনি তো আইনজীবীর মাধ্যমে তার কথা আদালতে বলতে পারেন।’

এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘ন্যায়বিচারের স্বার্থে আমরা আসামির, প্রয়োজনে আসামিদের আত্মীয়-স্বজনেরও কথা শুনবো।’

পরে বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে হত্যা-গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের মন্ত্রী পরিষদের সদস্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৪৫ জনের বিরুদ্ধে তিন মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন