Logo
Logo
×

সংবাদ

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত অন্তত ৪

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৭:৩৯ পিএম

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত অন্তত ৪

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫) ও কোটালীপাড়ার রমজান কাজী (১৮)।বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

জীবিতেষ বিশ্বাস বলেন, বিকেলে দু’জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা গুলিবিদ্ধ ছিলেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়। তাদের অস্ত্রোপচার চলছে। পরে আরও দুজনের মৃত্যু হয়েছে।

এর আগে আজ বুধবার বেলা আড়াইটার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। শহরের লঞ্চ ঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এ হামলা হয়। 

এছাড়ও বেলা ২টার পর পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির সভা শুরু হয়। সভা শুরুর আগে বেলা দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এক দফা হামলার ঘটনা ঘটে।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনওর গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

হামলার পর গোপালগঞ্জ জেলাজুড়ে ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসক মো. কামরুজ্জামান। এ তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক বলেন, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন