Logo
Logo
×

সংবাদ

এনসিপি’র কর্মসূচির দিনে গোপালগঞ্জে এবার ইউএনও’র গাড়িবহরে হামলা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১২:৫৫ পিএম

এনসিপি’র কর্মসূচির দিনে গোপালগঞ্জে এবার ইউএনও’র গাড়িবহরে হামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে ঘিরে বুধবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সদর উপজেলার ইউএনও এম. রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 স্থানীয় পুলিশ জানিয়েছে, এনসিপির কেন্দ্রীয় নেতারা শহরের পৌর পার্কে পদযাত্রায় অংশ নিতে আসার কথা ছিল। তাদের কর্মসূচি বাধাগ্রস্ত করতেই গান্ধিয়াশুর এলাকায় ইউএনও’র গাড়িবহরে হামলা চালানো হয়।

সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, ‘‘টহলকালে ইউএনও’র গাড়িবহরে ভাঙচুর চালানো হয়। হামলায় সংশ্লিষ্ট ছিল আওয়ামী লীগ (কার্যক্রম স্থগিত) এবং ছাত্রলীগ নামের নিষিদ্ধ সংগঠনের একদল নেতা-কর্মী।’’

এর আগে একই দিন সকালে জেলার উলপুর ইউনিয়নের খাটিয়াগড় এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই হামলাতেও একই সংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপি আজ গোপালগঞ্জে বড় পদযাত্রার আয়োজন করেছিল। গত ১ জুলাই থেকে মাসব্যাপী এই কর্মসূচি পালন করছে দলটি।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন