মোস্তফা মাহমুদ সিদ্দিক বেবিচকের নতুন চেয়ারম্যান
মোস্তফা মাহমুদ সিদ্দিক। সংগৃহীত ছবি
বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিককে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে।
তিনি এ পদে এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়ার স্থানে দায়িত্ব গ্রহণ করবেন। মঞ্জুর কবীর ভূঁইয়াকে ২৬ জুন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।


