Logo
Logo
×

সংবাদ

সচিবালয়ে কর্মচারীদের দুই পক্ষের সংঘর্ষ, ক্যান্টিন বন্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৪:১২ পিএম

সচিবালয়ে কর্মচারীদের দুই পক্ষের সংঘর্ষ, ক্যান্টিন বন্ধ

সচিবালয়ের ক্যান্টিন দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে এই সংঘর্ষ হয়। 

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে ক্যান্টিনের রান্নার পণ্য আনা হয়েছিল। আর ট্রাক থেকে ওএমএসের পণ্য নামানো হচ্ছিল। এ সময় বাদিউল কবীর গ্রুপের ৩০/৪০ জন রড, লাঠিসহ বিভিন্ন অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সভাপতি নুরুল ইসলামসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন কর্মচারীরা। নুরুল ইসলামসহ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২৫ জুন) সকাল থেকে ক্যান্টিন বন্ধ রয়েছে।

আহতেরা হলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নূরুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুল ইসলাম রবি, আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিলন ও অফিস সহকারী হাসনাত।

এছাড়া ক্যাবিনেটের অফিস সহকারী মুজাহিদুল ইসলাম সেলিম এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর জাকির হোসেন আহত হয়েছেন।

উল্লেখ্য, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের রয়েছে দুটি অংশ। 

বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড সচিবালয়ের মধ্যে দুটি ক্যান্টিন এবং ওএমএসের দোকান পরিচালনা করে। এই দোকান পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল।  

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনের একটি পক্ষ ক্যান্টিন দখলে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু সমবায় সমিতি তাদের নির্ধারিত মেয়াদ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে চায়। আগের কমিটির (সমবায় সমিতি) বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় সমবায় অধিদফতর সমবায় সমিতি পরিচালনায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করে দেয়। কিন্তু আগের কমিটি দায়িত্ব হস্তান্তর করতে দেরি করে। এই পরিস্থিতির মধ্যেই দায়িত্ব ছাড়ার আগেই কর্মচারীদের একটি পক্ষ ক্যান্টিন দখলে নিয়ে পরিচালনা শুরু করে।

কর্মচারীরা জানান, এ বিষয় নিয়ে উচ্চ আদালতে একটি রিট রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন