Logo
Logo
×

সংবাদ

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০২:২৯ পিএম

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বেলা দুপুর ২টার দিকে রাজধানীর মগবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার একটি দল।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বুধবার দুপুর ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।

গতকাল রবিবার (২২ জুন) আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করে। অভিযোগে সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, কেএম নূরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়ালসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে বেশ কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে। এরপর সেদিন সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে এ কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর সোমবার (২৩ জুন) তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার একটি আদালত।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন