Logo
Logo
×

সংবাদ

দক্ষিণ ইসরায়েলের হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০২:১৭ পিএম

দক্ষিণ ইসরায়েলের হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

বৃহস্পতিবার ইরান থেকে ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর বেয়ার শেভায় সোরোকা মেডিকেল সেন্টার থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: আমির কোহেন/রয়টার্স

দক্ষিণ ইসরায়েলের বেয়ার শেভা শহরের সোরোকা হাসপাতাল ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে আঘাত পেয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরানের পাল্টা বিমান হামলার সাম্প্রতিক ঢেউয়ের পর এই হামলা হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি যাচাই না করা ভিডিওতে দেখা যায়, ধুলা ও ধ্বংসাবশেষে ভরা করিডোর দিয়ে মানুষ দৌড়াচ্ছে, হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রয়েছেন চিকিৎসকেরা।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, "দ্রুত আপডেট: দক্ষিণ ইসরায়েলের বেয়ার শেভায় সোরোকা হাসপাতালে সরাসরি আঘাত লেগেছে। বিস্তারিত আসছে।"

হাসপাতালের একজন মুখপাত্র বলেন, "হাসপাতালের বিভিন্ন অংশে ক্ষতি হয়েছে। আমরা ক্ষতির মাত্রা ও সম্ভাব্য আহতদের বিষয়ে মূল্যায়ন করছি। এই মুহূর্তে জনসাধারণকে হাসপাতালে না আসার অনুরোধ জানানো হচ্ছে।"

এর আগে দেশজুড়ে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি গণমাধ্যম জানায়, মধ্য ইসরায়েলেও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আরও কিছু স্থানে সরাসরি আঘাতের খবর রয়েছে। তেলআবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন