Logo
Logo
×

সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে স্বস্তিকর পরিস্থিতি এসেছে: পরিবেশ উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৩:৩৭ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে স্বস্তিকর পরিস্থিতি এসেছে: পরিবেশ উপদেষ্টা

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো টানাপোড়েন ছিল না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রবিবার ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কথা বলবে। রাজনৈতিক দলগুলোর যদি কোনো কথা থাকে, সেটি ওনারা প্রধান উপদেষ্টার সঙ্গেই নিশ্চয়ই বলবেন।’

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি কোনো কথা বলেন, সেটা ওনারা প্রধান উপদেষ্টার কাছে নিশ্চয়ই বলবেন। সেপথ খোলা রয়েছে। সবার বক্তব্যই তিনি শুনবেন।

নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েন প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে তেমন কিছু ছিল বলে তো মনে করি না। আপনি রাজনীতি বলেন, নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, আর সংস্কারই বলেন— প্রতিক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে। সংলাপটা হচ্ছে, তাই এটাকেই একটা সুসংবাদ মনে করি।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন