Logo
Logo
×

সংবাদ

ঈদের দিন গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪২, বন্ধ ত্রাণ বিতরণ কার্যক্রম

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০১:৩২ পিএম

ঈদের দিন গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪২, বন্ধ ত্রাণ বিতরণ কার্যক্রম

ঈদের পবিত্র দিনে মধ্যপ্রাচ্যের গাজা উপত্যকা রয়ে গেল রক্তাক্ত ও শোকে আচ্ছন্ন। ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে, যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে তারা গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রেখেছে।

আল জাজিরার খবরে উঠে এসেছে, স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে—শুক্রবার খান ইউনুসের নাসের মেডিকেল সেন্টারে ১৬ জনের মরদেহ, গাজার আল-শিফা হাসপাতালে আরও ১৬ জনের, আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ৫ জনের এবং দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে আরও ৫ জনের মৃতদেহ নিয়ে যাওয়া হয়।

গাজার সংবাদকর্মী তারেক আবু আজউম বলেন, “ঈদের সকাল শুরু হয়েছে এখানে ধ্বংসযজ্ঞ, কান্না আর মৃত্যুর মধ্য দিয়ে। ঈদের এই দিন যেন এখন কেবল বেঁচে থাকার জন্য লড়াইয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।”

এদিকে, গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৬ জনে। বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় আহত এক সাংবাদিক আল-আহলি হাসপাতালে শুক্রবার মারা যান। গাজার সরকারি মিডিয়া সেন্টার এক বিবৃতিতে এ ঘটনাকে সাংবাদিকদের বিরুদ্ধে একটি ‘সংগঠিত অপরাধ’ বলে আখ্যায়িত করে এবং আন্তর্জাতিক মহলের কাছে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধের আহ্বান জানিয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন